রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবিএনপির মাহবুুবুর রহমান শামীম ও বক্করকে আটক

বিএনপির মাহবুুবুর রহমান শামীম ও বক্করকে আটক

নগরীর জিইসি মোড় হোটেল মেরিডিয়ানের সামনে থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার দুপুর দেড়টার দিকে তাদের আটক করা হয়।

জানা যায়, নগরীর কাজীর দেউড়ি নাসিমন ভবন দলীয় কার্যলয়ে সংবাদ সম্মেলন ও জাতীয় ঐক্যফ্রন্টের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের প্রস্তুতি সভা শেষ করে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে হোটেলে পৌছে দেওয়ার জন্য গেলে জিইসি মোড় এলাকার হোটেল মেরিডিয়ান এর সামনে থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তর সম্পাদক ইদ্রিস আলী বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা বরকত উল্লাহ বুলুকে হোটেলে পৌছে দেওয়ার জন্য জিইসি গেলে সেখান থেকে তাদের ডিবি পুলিশ আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের সহকারী কমিশনার (ডিবি) দক্ষিণ এস এম মোবাশ্বের হোসেন।

আরও পড়ুন

সর্বশেষ