রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনকর্ণফুলীতে আওয়ামী লীগের নির্বাচনী সভা রবিবার

কর্ণফুলীতে আওয়ামী লীগের নির্বাচনী সভা রবিবার

একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়ন মুলক কাজ জনগনের সামনে তুলে ধরতে  দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এবার চট্টগ্রামে আসচ্ছেন আওয়ামী লীগের নির্বাচনী দল। দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্ব ঢাকা থেকে সড়কপথে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে পথে কুমিল্লার বিভিন্ন উপজেলায় ও ফেনীতে  পথসভা হয়েছে । পথসভা শেষে চট্টগ্রাম সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন নেতারা।

south-alদক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ বলেন, দক্ষিণ জেলায় কর্ণফুলী উপজেলার শিকলবাহা ক্রসিং এলাকায় প্রথমে অভ্যর্থনা জানানো হবে নির্বাচনী দলকে। এখানে একটি সমাবেশ করা হবে। এছাড়া লোহাগড়ার চুনতীতে আরেকটি সমাবেশ হবে। পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া উপজেলায় পথসভার মতো ছোট আকারে এলাকাবাসীর সঙ্গে হাত মেলাবেন নেতারা।

আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম আবদুল মালেক বলেন, আমরা আনোয়ারা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বর্ধিত সভা করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। ভুমি প্রতিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরীর নেতৃত্বে রবিবার বাংলাদেশ আওয়ামীলীগের সাদারণ সম্পাদক ওবাইদুল কাদের সহ নির্বাচনী দলকে বরণ করে নিতে এবং সমাবেশকে সফল করতে সব প্রস্তুতি শেষ করেছি।

শনিবার বিকেলে কর্ণফুলী উপজেলার ক্রসিং এলাকায় দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোসলেম উদ্দীনের নেতৃত্বে সাধারণ সম্পাদক মুফিজুর রহমান সহ আনোয়ারা কর্ণফুলী ও পটিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীরা সমাবেশ স্হল পরিদর্শন করেন।

দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে বহরে থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম ও ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ