শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদটপআগেও ইভিএমের পক্ষে ছিলাম না, এখনো নাই : এরশাদ

আগেও ইভিএমের পক্ষে ছিলাম না, এখনো নাই : এরশাদ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমি আগেও ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) পক্ষে ছিলাম না, এখনো নাই। ইভিএমে কারচুপি হবে কিনা নিশ্চিত না। ২০ সেপ্টেম্বর রংপুর সার্কিট হাউজ প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।  এরশাদ বলেন, বিএনপি নির্বাচনে এলে জাপা আওয়ামী লীগ জোটের সঙ্গে থাকবে। দিন পরিবর্তন হয়েছে। মহাজোটের সঙ্গে থাকলে জাপার জয় হবে।

নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত নির্বাচন করি নাই, এবার রংপুরের ২২টি আসন ফেরত চাইবো। এই নির্বাচনে ৭০টি আসন চেয়েছি। নির্বাচনকালীন সরকারে থাকতে কোনো বাঁধা নেই জানিয়ে এরশাদ বলেন, নির্বাচনকালীন সরকারে থাকতে পারি। এ সময় জাপার প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের, রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর জাপার সাধারণ সম্পাদক এস এম ইয়াসির প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ