সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়ভারতীয় হাইকমশিনার রদবদলের সিদ্ধান্ত : ঢাকায় আসছেন রিভা গাঙ্গুলি, শ্রিংলা যুক্তরাষ্ট্রে

ভারতীয় হাইকমশিনার রদবদলের সিদ্ধান্ত : ঢাকায় আসছেন রিভা গাঙ্গুলি, শ্রিংলা যুক্তরাষ্ট্রে

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমশিনার হর্ষ বর্ধন শ্রিংলা যুক্তরাষ্ট্রে হাইকমিশনার হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন। আর ঢাকায় ভারতীয় হাইকমশিনার হিসেবে তার স্থলাভিষিক্ত হবেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্পর্ক কাউন্সিলের দায়িত্বে থাকা রিভা গাঙ্গুলি দাস। ১২ সেপ্টেম্বর ভারতীয় ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গণমাধ্যমটি জানায়, ভারতের বেশ কয়কেটি মিশনের রাষ্ট্রদূত ও হাইকমিশনার পদে রদবদলের সিদ্ধান্ত হয়েছে। সে অনুযায়ী ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমশিনার হর্ষ বর্ধন শ্রিংলাকে ওয়াংশিংটনে দেশটির রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। আর ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগ পাচ্ছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্পর্ক কাউন্সিলের মহাপরিচালক রিভা গাঙ্গুলি দাস।

ভারতীয় হাইকমশিনার হর্ষ বর্ধন শ্রিংলা ২০১৬ সালের জানুয়ারিতে ঢাকায় হাইকমশিনার হিসেবে নিযুক্ত হন। তার আগে ঢাকায় হাইকমশিনার হিসেবে দায়িত্ব পালন করেন পঙ্কজ শরণ। তিনি বর্তমানে রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন

সর্বশেষ