শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে এক শিশু ও দুই নারীসহ অন্তত চারজন নিহত হয়েছেন। ১৪ আগস্ট সকাল সোয়া ৮টার দিকে উপজেলার সোনামুড়ির টেক এলাকায় মিতালী পরিবহনের বাসের সঙ্গে ওই মাইক্রোবাসের সংঘর্ষ হয়। নিহত দুই নারীর মধ্যে একজনের নাম সাবিনতুন নেসা। অপর নারী, শিশু ও পুরুষের নাম-পরিচয় জানা যায়নি। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

সর্বশেষ