সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনআন্তর্জাতিক চক্র এখনো একের পর এক ষড়যন্ত্র করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক চক্র এখনো একের পর এক ষড়যন্ত্র করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

home min ctgস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এই যে ১৫ আগস্ট, কেন হল? কীভাবে হল? কারা করল? সবই আপনাদের জানা। এখানে শুধু দেশিয় নয়, আন্তর্জাতিক চক্রান্তও জড়িত। এই আন্তর্জাতিক চক্রান্ত কিন্তু এখনো থেমে নেই। দেশিয় দোসরদের সাথে নিয়ে তারা এখনো একের পর এক যড়যন্ত্র করে যাচ্ছে। বঙ্গবন্ধু’র ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলৰে সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে দৰিণ জেলা আ.লীগ আয়োজিত এক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৫ আগস্ট সরুকালের সরুশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতাসহ তাঁর পরিবারের যারা সেখানে উপস্থিত ছিলেন তাদের সবাইকে আমরা হারিয়েছি। ওই সময় আপনারা দেখেছেন যারা বিদেশে গিয়েছেন, তাদের এ নিয়ে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। আমি নিজেই প্রশ্নের সম্মুখীন হয়েছি। তারা আমাকে জিজ্ঞেস করেছে, তোমরা কীভাবে তোমাদের জাতির পিতাকে হত্যা করেছ? এ সমস্ত কথা আমাদের শুনতে হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা দেখেছি জাতির জনককে হত্যার পর যুদ্ধাপরাধীদের গাড়িতে এদেশে জাতীয় পতাকা উড়েছে। ২১ বছর ধরে এদেশের জনগণকে অনেক অত্যাচার–নির্যাতন সহ্য করতে হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী, যার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হচ্ছে, তিনি দেশে ফিরে আসার পর আমাদের মনে আশার সঞ্চার হয়েছিল, আমরা বুঝতে পেরেছিলাম এবার নিশ্চয় দুঃসময়ের উত্তরণ ঘটবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে সারা বাংলাদেশে গ্রামের পর গ্রাম ঘুরে বেড়িয়েছেন। এজন্য কোন বাজারে কোন নেতা অবস্থান করেন সেটা তাঁর (প্রধানমন্ত্রীর) মুখস্থ। বাংলাদেশের মানুষ আজ মনে করে, বঙ্গবন্ধুর অবর্তমানে তার কন্যা শেখ হাসিনার বিকল্প আর কেউ নেই। একের পর এক বঙ্গবন্ধুর স্বপ্ন তিনি বাস্তবায়ন করে যাচ্ছেন।

স্বরাষ্টমন্ত্রী বলেন, খাদ্য ঘাটতির দেশ, বিদ্যুৎ ঘাটতির দেশ, শিক্ষা ঘাটতির দেশ, অরাজকতার দেশ ও বিশৃঙ্খলার দেশে পরিণত হয়েছিল বাংলাদেশ। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ আমরা ঘুরে দাঁড়িয়েছি। তিনি বলেন, একমাত্র বঙ্গবন্ধু কন্যার কারণেই এই দেশ আজ সফল। জোট সরকারের আমলে দুর্নীতিতে চ্যাম্পিয়ান এই দেশ আজ সফল বাংলাদেশ, খাদ্য ঘাটতির দেশ আজ খাদ্য উদ্বৃত্তের দেশ, বিদ্যুৎহীন দেশ আজ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ দেশ। তার (প্রধানমন্ত্রী) নেতৃত্বে আজ আলোকিত বাংলাদেশ। এটা সবারই জানা। এই উন্নতির ধারা ধরে রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। এটা আমাদের সবার মনের কথা। বাংলাদেশের জনগণের মনের কথা।

মন্ত্রী বলেন, আমরা যে যেখানেই আছি, সবাই মিলে হৃদয়ে যে বাংলাদেশকে ধারণ করি, সেই বাংলাদেশ বাস্তবায়ন করতে হলে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আমরা সেই নেত্রীর নেতৃত্বে আছি, যাকে দুর্নীতি কখনো স্পর্শও করতে পারেনি।

সারাবিশ্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনাম আছে জানিয়ে আসাদুজ্জামান কামাল বলেন, বিশ্বে যেখানেই গিয়েছি সেখানে প্রথম কথাটাই আমাকে শুনতে হয়, তোমাদের প্রধামন্ত্রীর সফলতার কারণটা কী? আমি তখন গরু করে বলি, এ সফলতার পেছনে রয়েছে আমাদের মানুষ। আমাদের দেশের জনগণ, যারা দেশকে অত্যন্ত ভালোবাসে। যারা দেশের প্রয়োজনে সবাই একযোগে ঝাপিয়ে পড়ে। এটাই হলো বাঙালির স্বভাব, মন্তব্য করেন মন্ত্রী।

এ সময় স্বরাষ্টমন্ত্রী পায়রা বন্দর, মহেশখালী, কঙবাজারে আন্তর্জাতিক মানের বিমানবন্দর, মীরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চল, রেললাইন ও বুলেট ট্রেনসহ চলমানা নানা উন্নয়নের কথা তুলে ধরেন। এসব উন্নয়নের ধারাবাহিকতা রাখতে হলে শেখ হাসিনার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেন, বঙ্গবন্ধুর খুনী, তাদের দোসর ও মদদ দাতারা কখনো চিন্তা করেনি যে আওয়ামী লীগ একদিন র্বমতায় আসবে, বঙ্গবন্ধু কন্যা একদিন প্রধানমন্ত্রী হবেন। এজন্য তাদের এখন হিংসা হচ্ছে, তারা এখনো মরিয়া। শেখ হাসিনাকে ওরা একাধিকবার হত্যা করার ষড়যন্ত্র করেও ব্যর্থ হয়েছে। তারা কখনো কোটা বিরোধী, কখনো কোমলমতি শিক্ষার্থীর উপর ভর করে ষড়যন্ত্র করে চলছে।

সভাপতির বক্তব্যে দক্ষিণ জেলা আ.লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেন, আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি, জাতীয় চার নেতাকে হারিয়েছি। এই নৃশংস হত্যাকা–র প্রতিশোধ নিতে গিয়ে চট্টলার বীর সন্তান মৌলভী সৈয়দ জীবন দিয়েছেন। এসব হত্যাকা– ঘটিয়ে শুধু আওয়ামী লীগের নয় দেশ ও জাতির অপূরণীয় র্বতি হয়েছে। এ র্বতি পুষিয়ে নেওয়া যেমন যাবে না তেমনি এই কলঙ্ক মুছে ফেলাও যাবে না। এই আত্মস্বীকৃত খুনীরা ইতিহাসের কাছে র্বমা পায়নি, জাতির কাছে সারাজীবন নিন্দিত হয়ে থাকবে বলে জানান মোছলেম উদ্দিন আহমেদ।

দৰিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় শোক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপৱব বড়ুয়া।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমদ খান, চট্টগ্রাম দৰিণ জেলা আওয়ামী লীগ সহ–সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সহ–সভাপতি আবুল কালাম চৌধুরী, সহ–সভাপতি মোহাম্মদ ইদ্রিস, সহ–সভাপতি অ্যাড. এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, সহ–সভাপতি আবু সাঈদ চৌধরী, সাবেক এম.পি চেমন আরা তৈয়ব, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাদা মহিউদ্দিন, আইন সম্পাদক অ্যাড. মির্জা কছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, শ্রম সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক আলহাজ্ব আবু জাফর, কোষাধ্যর্ব মুজিবুর রহমান সিআইপি, প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, কৃষি সম্পাদক অ্যাড. আবদুর রশিদ, শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন এমরান, বন বিষয়ক সম্পাদক অ্যাড. মুজিবুল হক, তথ্য সম্পাদক আবদুল কাদের সুজন, স্বাস্থ্য সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী, ত্রাণ সম্পাদক শাহনেওয়াজ হায়দার শাহীন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, উপ–দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, উপ প্রচার সম্পাদক মৌলভী নুরুল আবছার, সাতকানিয়া আওয়ামী লীগ সভাপতি আবদুল মোতালেব সিআইপি, দৰিণ জেলা সদস্য নুরুল কাইয়ুম খান, নুরুল আলম, দেবব্রত দাশ, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, চেয়ারম্যান নাছির আহমদ, ছিদ্দিক আহমদ বি.কম, মোস্তাক আহমদ আঙ্গুর, চেয়ারম্যান ওমর ফারুক, শাহিদা আক্তার জাহান, মাহবুবুর রহমান সিবলী, এ কে আজাদ, পটিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, বোয়ালখালী আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম জহিরুল আলম জাহাঙ্গীর, আনোয়ারা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক আবদুল মান্নান, সাধারণ সম্পাদক এম এ মালেক, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, কর্নফুলী আওয়ামী লীগ সভাপতি সৈয়দ জামাল আহমদ, সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, বাঁশখালী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, সাতকানিয়া সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, বেলজিয়াম আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাগির চৌধুরী, চট্টগ্রাম দৰিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, চট্টগ্রাম দৰিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, সাধারণ সম্পাদক চৌধুরী মো: গালিব, বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগ আহবায়ক জহুরুল ইসলাম জহুর, দৰিণ জেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক ইঞ্জি. ইসলাম আহমদ, চট্টগ্রাম দৰিণ জেলা কৃষকলীগ সভাপতি আতিকুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগ সদস্য জাহেদুর রহমান সোহেল, দৰিণ জেলা যুব মহিলা লীগ যুগ্ম আহবায়ক এড: কামেলা খানম রূপা, চট্টগ্রাম দৰিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগ সহ সম্পাদক রাশেদুল আরেফিন জিসান, দৰিণ জেলার সাধারণ সম্পাদক মো: আবু তাহের প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ