রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদটপকুমিল্লায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালেদার ৬ মাসের জামিন

কুমিল্লায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালেদার ৬ মাসের জামিন

সরকারবিরোধী আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে বাসে দুষ্কৃতিকারীদের ছোড়া পেট্রোল বোমা হামলার ঘটনায় কুমিল্লায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। ৬ আগস্ট বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এসএম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এ মামলায় গত ১ জুলাই খালেদা জিয়াকে গ্রেফতার দেখিয়ে জামিন আবেদনের শুনানির জন্য ৮ আগস্ট বহাল রাখেন কুমিল্লার আদালত। এরপর খালেদা জিয়া হাইকোর্টে এ মামলায় আবেদন করে জামিন চান। ওই আবেদনের পর কুমিল্লার আদালতে খালেদার জামিন নিয়ে করা আবেদন ২৬ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেন হাইকোর্ট। এ আদেশ অনুসারে কুমিল্লার আদালত তা নিষ্পত্তি করে খালেদার জামিন আবেদন না মঞ্জুর করেন। এর বিরুদ্ধে সম্প্রতি খালেদা জিয়া হাইকোর্টে আবেদন করলে সোমবার আদালত তার ছয় মাসের জামিন মঞ্জুর করেন। ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছরের দণ্ড নিয়ে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরাতন কারাগারে বন্দি রয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ