রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে মা-মেয়ে হত্যায় আটক ২

চট্টগ্রামে মা-মেয়ে হত্যায় আটক ২

চট্টগ্রাম নগরীতে মা ও মেয়েকে হত্যার ঘটনায় এক স্বজনসহ দু’জনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় মামলাও দায়ের হয়েছে। রোববার রাতেই সন্দেহভাজন হিসাবে তাদের আটক করা হয়। নগরীর খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন জানান, রোববার রাতে নিহত মনোয়ারা বেগমের ছেলে মোস্তাফিজুর রহমান বাদি হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে খুলশী থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এরপর পুলিশ ঘটনাস্থলে অবস্থানকারী নিহত মেহেরুন্নেসার মেঝ বোনের ছেলে মুশফিকুর রহমান এবং তার দোকানের কর্মচারী ইমনকে আটক করে। খুলশী থানায় রেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি।

আটক মুশফিকুরের বাড়ি সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে। হত্যাকাণ্ডের খবর পেয়ে তার আরেক ভাই বেলাল উদ্দিন ঘটনাস্থলে এসেছিলেন। ওসি জানিয়েছেন, জায়গাসহ চারতলা ভবনটি দখল নেওয়ার জন্য মা ও মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এই ধারণা থেকেই ওই দু’জনকে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, ১৫ জুলাই সকালে পুলিশ নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় ফ্লোরাপাশ রোডে একটি নির্মাণাধীন ভবনের ভূগর্ভস্থ পানির ট্যাংক থেকে ৯৭ বছর বয়সী মা মনোয়ারা বেগম এবং তার ৬৭ বছর বয়সী মেয়ে মেহেরুন্নেসার মরদেহ উদ্ধার করে। মাকে শ্বাসরোধ এবং মেয়েকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

সর্বশেষ