বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিন১৮৬টি টিকেটসহ ট্রেনের দুই কালোবাজারি গ্রেপ্তার

১৮৬টি টিকেটসহ ট্রেনের দুই কালোবাজারি গ্রেপ্তার

কোতোয়ালী থানাধীন কাজীর দেউরি মোড় থেকে চট্টগ্রাম–ঢাকা’র ১৮৬টি ট্রেনের টিকেটসহ দুই কালোবাজারিকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাত সাড়ে ১০ টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো–চট্টগ্রামের মীরসরাইয়ের পূর্ব মিঠানলা এলাকার মৃত ছেরাজুল হকের ছেলে মো. রুস্তম আলী প্রকাশ জাহাঙ্গীর (৪৬) এবং নোয়াখালী সেনবাগ থানার বাবুপুর শ্রীপুরের মৃত আব্দুল কাদেরের ছেলে মো. মাহবুবুল হক (৪৫)।

গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানায়, গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন কাজীর দেউরি মোড়ের পূর্বপার্শ্বে গোলাম হোসেন এন্ড সন্স নামীয় ডেকোরেটরস দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক এসএম ফজলুর রহমান ফারুকি। অভিযানকালে চট্টগ্রাম–ঢাকা’র ট্রেনের ১৮৬টি টিকেটসহ দুই কালোবাজারিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, অবৈধ টিকেটগুলো রেলওয়ে স্টেশনের কিছু অসাধু কর্মকর্তা–কর্মচারীদের নিকট হতে সংগ্রহ করে। টিকেট মজুদ করে নির্দিষ্ট মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রয় করে থাকে। গ্রেপ্তার দুই জনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ