বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনরেডিসন ব্লু চিটাগং রেসপনসিবল বিজনেস হোটেল অব দ্য ইয়ার

রেডিসন ব্লু চিটাগং রেসপনসিবল বিজনেস হোটেল অব দ্য ইয়ার

সামাজিক নানামুখী কর্মকাণ্ড, গুণগতমান ও উন্নত সেবার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করায় রেডিসন ব্লু চিটাগং বে ভিউ ‘রেসপনসিবল বিজনেস হোটেল অব দ্য ইয়ার, এশিয়া প্যাসিফিক ২০১৭’ পুরস্কার লাভ করেছে।

পাহাড় ও সাগরবেষ্টিত বন্দরনগরী চট্টগ্রামে ২০১৫ সালের ১ মার্চ মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্যে পাঁচতারকা হোটেলটি যাত্রা শুরু করে। অল্পসময়ের মধ্যেই আন্তর্জাতিক মানের সেবা, পর্যাপ্ত সুযোগ–সুবিধাও পর্যটনশিল্পে নতুনত্ব নিশ্চিত করায় সববয়সী মানুষের কাছে পছন্দনীয় হয়ে উঠেছে রেডিসন ব্লু চিটাগং বে ভিউ। ২০১৭ সালজুড়ে সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার মাধ্যমে সবার পাশে দাঁড়ায় পাঁচতারকা হোটেলটি। সুবিধাবঞ্চিত, অনাথ ও পথশিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে তাদের মধ্যে পড়ালেখার নানা উপকরণসামগ্রী বিতরণ করা হয়। যার মধ্যে ছিল টেবিল, চেয়ার, ফ্যান, বিছানার চাদর, মশারি, স্কুলব্যাগ, শুকনো খাবার ইত্যাদি। পানির অপর নাম জীবন। এক ফোঁটা বিশুদ্ধ পানি পারে নতুন একটি জীবন গড়তে। পানির সঠিক ব্যবহার ও বিশুদ্ধ পানি খাওয়ার বিষয়ে জনমত তৈরি করতে এ বছর আয়োজন করা হয়েছিল সচেতনতামূলক নানা কর্মসূচি। এ কর্মসূচির আওতায় রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যদের হাতে গরিব মানুষের জন্য ৮৫টি পানি বিশুদ্ধকরণ মেশিন হস্তান্তর করা হয়। কেবল অনাথ ও পথশিশু নয়, রেডিসন ব্লু চিটাগং বে ভিউ বরাবরই মানবিকতার খোঁজ পেলেই হাত বাড়িয়ে দিয়ে আসছে। ‘অরবিস ফ্লাইং আই হসপিটাল’ একটি মোবাইল বিমান হাসপাতাল। মানুষের সেবায় একসঙ্গে কাজ করতে তাদের পাশে হাত বাড়িয়ে দেয় প্রতিষ্ঠানটি। চট্টগ্রামের আনোয়ারার পারকি সমুদ্র সৈকতকে ভয়াবহ পরিবেশ দূষণের হাত থেকে বাঁচাতে এগিয়ে আসে রেডিসন ব্লু চিটাগং বে ভিউ। সৈকতের পাড়ে ময়লা আবর্জনা না ফেলতে ও ভ্রমণপিপাসু পর্যটকদের সাগরপাড় পরিষ্কার–পরিচ্ছন্ন রাখতে সচেতনতামূলক কর্মসূচিতে উদ্বুদ্ধ করে।

রক্তদানে বাঁচবে জীবন, চক্ষুদানে দেখবে ভুবন–এ স্লোাগান সামনে রেখে বিশ্ব রক্তদান দিবসে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন ও চিটাগং বে ভিউ যৌথভাবে আয়োজন করে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও সচেতনতা বৃদ্ধি কার্যক্রম। গুণগত মান ধরে রাখাও পুরস্কার অর্জনের বিষয়ে রেডিসন ব্লু চিটাগং বে ভিউর মহাব্যবস্থাপক (জিএম) রবিন এডওয়ার্ড’স বলেন, গ্রাহকের প্রতিটি মুহূর্তই আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমরা বরাবরই বিশ্বমানের সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। তিনি বলেন, রেসপনসিবল বিজনেস হোটেল অব দ্য ইয়ারের পুরস্কার পেয়ে আমাদের দায়িত্ব আরও বাড়ল। আশা করছি আগামী দিনগুলোতেও রেডিসন ব্লু চিটাগং বে ভিউ গ্রাহকের সেবায় আগের মতো আন্তরিকতার ছাপ রাখবে।

আরও পড়ুন

সর্বশেষ