দক্ষিন জেলা বিএনপির সহ সভাপতি এনামুল হক এনাম বলেছেন বেগম জিয়াকে মুক্ত করেই বিএনপি নির্বাচনে যাবে । তিনি বলেন তৃনমূল কর্মীরাই বিএনপির প্রাণ । তাদের ত্যাগের কারনেই বিএনপি জনগনের কাছে এত জনপ্রিয় । তিনি বৃহস্পতিবার পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন । ভাটিখাইন ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ইউনুছ এর সভাপতিত্বে ও সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ ইলিয়াছ এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক মঈনুল আলম ছোটন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চেয়ারম্যান, ভাটিখাইন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক ডা: আবদুল জলিল, পটিয়া উপজেলা যুবদল সহ-সভাপতি আবুল হোসেন বাবুল, সাধারন সম্পাদক মোকাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরাফাত, পটিয়া উপজেলা ছাত্রদল আহবায়ক শাহ আলম, মোহাম্মদ ফারুক, মহিউদ্দিন, এম আলাউ্িদ্দন, আবু তালেব, আসকর, পৗরসভা ছাত্রদল সভাপতি মো. হাসান, আবদুল কাদের, হাবিবুর রহমান রিপন, ইউনিয়ন ছাত্রদল নেতা সিরাজ, হিরু, সাদ্দাম, বাবুল,ইউসুফ, কামাল, লোকমান, শহীদ, মামুন, মিয়া, জাবেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক এনাম বলেছেন, আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ করে পুনরায় একদলীয় নিবার্চনের ষড়যন্ত্র করছে। বাংলা জনগন আগামীতে একদলীয় নিবার্চন করতে দেবে না। বর্তমান সরকারের অধীনে যেসব পুলিশ রয়েছে তারাও আওয়ামী লীগের বাহিনী হিসেবে কাজ করছে। যার কারণে বিএনপির নেতাকর্মীরা তাদের দলীয় কোন কর্মসূচি পালন করতে পারছে না।
দেশে গণতন্ত্র ফিরে না আসলে কোন নির্বাচন হবে না। দেশের মানুষ বুঝতে পেরেছে বর্তমান সরকার উন্নয়নের নামে টেন্ডারবাজি, দখলবাজি, সন্ত্রাসী কর্মকান্ডা চালিয়ে তাদের নেতা এমপি মন্ত্রীদের পকেটভারী করছে। ঈদের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ নিদলীয় সরকারের মাধ্যমে সুষ্ট নিবার্চনের দাবিতে আন্দোলনে সংগ্রামে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।




