রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদটপশীর্ষ সন্ত্রাসী জোসেফের সাজা মওকুফ করেছেন রাষ্ট্রপতি

শীর্ষ সন্ত্রাসী জোসেফের সাজা মওকুফ করেছেন রাষ্ট্রপতি

শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষার আবেদনের পরিপেক্ষিতে হত্যা মামলায় ফাঁসির দণ্ড কমে যাবজ্জীবন হওয়া তোফায়েল আহমেদ জোসেফের সাজা মওকুফ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এছাড়া তাকে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে এবং এরই মধ্যে তিনি চলে গেছেন বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ৩০ মে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ দফতরে উপস্থিত সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

রাজধানীর মোহাম্মদপুরের ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান মোস্তফা হত্যা মামলায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহমেদ জোসেফকে প্রথমে ফাঁসি আদেশ দেওয়া হয়। পরে তা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন আপিল বিভাগ। একইসঙ্গে এ মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কাবিল সরকারকে খালাস দেওয়া হয়।

আরও পড়ুন

সর্বশেষ