বিনোদন ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
সাইফের সঙ্গে বিয়ের পর কারিনাকে কোনো ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায়নি। এমনকি চুম্বন দৃশ্য থেকে বিরত রেখেছেন নিজেকে। কিন্তু সেই কারিনাই এবার বোমা ফাটালেন।
তার ভাষায়, বিয়ের কারণে সিনেমা সম্পর্কে তার ব্যক্তি দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন ঘটেনি। এমনকি স্ক্রিপ্টের প্রয়োজনে খোলামেলা দৃশ্যে অভিনয় করতে আপত্তি নেই তার।
সম্প্রতি এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, বিয়ে কখনো খোলামেলা দৃশ্য থেকে দূরে সরিয়ে রাখতে পারে না। আমি এটি বুঝতে পারি না কেন মানুষ ভালোবাসা বা বিয়ের সঙ্গে ক্যারিয়ারকে গুলিয়ে ফেলেন।
কারিনাকে ইতিপূর্বে ওমকারা সিনেমায় অজয় এবং থ্রি-ইডিয়টস সিনেমায় আমিরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গেছে।




