বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের উদ্যোগে ও যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গতকার মঙ্গলবার বিশ্ব রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা মহামতি জ্বীন হেন্রী ডুনান্টের জন্মদিন ব্যাপকভাবে পালন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয়–সর্বত্র সবার জন্য। কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা ও রক্তদান। সকালে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
এরপর একটি শোভাযাত্রা আন্দরকিল্লার কার্যালয় থেকে বের হয়ে চট্টগ্রাম প্রেসক্লাব মোড় প্রদক্ষিণ করে জেলা ইউনিটের কার্যালয়ে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা ইউনিট কার্যালয়ের মাঠে হেন্রী ডুনান্টের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড মেম্বার ও চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজমের সভাপতিত্বে ও যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান মোহাম্মদ ইসমাঈল হক চৌধুরী ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের চেয়ারম্যান এম এ সালাম। বিশেষ অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এম এ ছালাম, রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের সেক্রেটারী নুরুল আনোয়ার চৌধুরী বাহার, চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারী আবদুল জব্বার। বক্তব্য দেন– এইচএম সালাউদ্দিন, বেদারুল আলম চৌধুরী, মোহাম্মাদ আনোয়ার আজম, মহসিন উদ্দীন চৌধুরী ফয়সাল, অ্যাডভোকেট সাইফুনাহার খুশী। প্রধান অতিথি এম এ সালাম বলেন, ১১ লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয়, অন্ন, বাসস্থান ও চিকিৎসার ব্যবস্থা করে বর্তমান বিশ্বে বাংলাদেশই সর্বশ্রেষ্ঠ মানবতার দেশ হিসাবে বিশ্ব নেতৃবৃদের কাছ থেকে স্বীকৃতি লাভ করেছে। আর্তমানবতার সব সংগঠনের মধ্য যুব রেড ক্রিসেন্ট সবার সেরা সুশৃঙ্খল কর্মঠ একটি সংগঠন। বাংলাদেশের বিভিন্ন দুর্যোগ ক্রান্তিকালে রেড ক্রিসেন্টের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। ডাঃ শেখ শফিউল আজম বলেন, যুগে যুগে রেড ক্রিসেন্ট বিশ্ব মানবতার ধারক ও বাহক হিসাবে কাজ করে যাচ্ছে। হেন্রী ডুনান্টের মৃত্যুর ১৯৫ বছর পরেও তার কর্মের মাধ্যমে তিনি মানুষের মাঝে এখনো বেঁচে আছেন। স্বাগত বক্তব্য দেন– যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের সাংগঠনিক বিভাগীয় প্রধান রাজীব দে।
আরো বক্তব্য দেন– ডাঃ সাদেকুর রহমান, শাহানা আক্তার, আরিফুর রহমান। ২০১৭–২০১৮ শ্রেষ্ঠ কলেজ ইউনিট যৌথভাবে নির্বাচিত হয় সরকারি কমার্স কলেজ ও সরকারি সিটি কলেজ এবং শ্রেষ্ঠ স্কুল ইউনিট চট্টগ্রাম সেনানিবাস উচ্চ বিদ্যালয় ও নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়। রক্তাদান কর্মসূচিতে ১ম চট্টগ্রাম সিটি কর্পোরেশন কায়সার নিলুফার কলেজ, ২য় সরকারি সিটি কলেজ, ৩য় সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ। শান্তি র্যালি ও দেয়ালিকা প্রর্দশনীর স্কুলে ১ম , ২য় , ৩য় এবং কলেজে ১ম , ২য় , ৩য়ঞ্জ স্থান অধীকারীদের পুরষ্কার প্রদান করা হয়। আলোচনা সভা শেষে ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্তদান কেন্দ্রে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বিভিন্ন ইউনিটের তৈরি করা দেয়ালিকা প্রর্দশনীর উদ্বোধন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।




