সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েরেড ক্রিসেন্ট সোসাইটির আরএফএল কার্যক্রম বিষয়ক ওরিয়েন্টশন

রেড ক্রিসেন্ট সোসাইটির আরএফএল কার্যক্রম বিষয়ক ওরিয়েন্টশন

BDRCS PIC-02বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও আন্তর্জাতিক কমিটি অব রেড ক্রস (ICRC) এর যৌথ উদ্যোগে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও অন্যান্য স্টেকহোল্ডারদের পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন (RFL) কার্যক্রম অবহিতকরণের লক্ষে এক ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টশনে বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, কারা অধিদপ্তরের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

রবিবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেনিং রুমে অনুষ্ঠিত ওরিয়েন্টশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার এ্যাডভোকেট তৌহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মোঃ ফিরোজ সালাহ্ উদ্দিন (প্রাক্তন সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপ-সচিব জনাব এ কে এম মারুফ হাসান, ডিআইজি প্রিজন মোঃ বাবলুর রশিদ ও কো-অপারেশন কো-অর্ডিনেটর আইসিআরসি, ঢাকা Ms. Yun-Kyeong Han ( ইউন-কাইং হান)। স্বাগত বক্তব্যে রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আরএফএল বিভাগের দায়িত্বরত পরিচালক জনাব ইমাম জাফর শিকদার।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার এ্যাডভোকেট তৌহিদুর রহমান তার বক্তব্যে বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিষ্ঠালগ্ন থেকে মানব কল্যাণে কাজ কাজ করে আসছে। বিভিন্ন কারণে পরিবার থেকে বিছিন্ন হয়ে পড়া মানুষদের পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন করার কাজটিও মানবিক কর্মকান্ডের একটি অন্যতম উদাহরণ।

তিনি বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আরএফএল বিভাগ দেশে ও বিদেশের কারাগারে আটক বন্দীদের নিজ নিজ পরিবারের সাথে যোগাযোগ পুনঃস্থাপন ( আরএফএল সার্ভিস) ও সম্প্রতি মিয়নামার থেকে বাংলাদেশে আসা মিয়ানমারের জনগনকে তাদের পরিবারের সাথে পুনঃযোগাযোগ স্থাপনে সর্বদা কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ