মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচবিতে প্রগতিশীল ছাত্রজোটের ধর্মঘট চলছে

চবিতে প্রগতিশীল ছাত্রজোটের ধর্মঘট চলছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিপীড়ন বিরোধী আন্দোলনে হামলাকারীদের শাস্তির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রগতিশীল ছাত্রজোটের ধর্মঘট চলছে। এর আগে ২৮ জানুয়ারি সন্ধ্যায় তারা ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালনের ডাক দেন। অাগে ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা সোমবার (২৯ জানুয়ারি) সকাল থেকে ক্লাস বর্জন করে। তবে তারা ক্যাম্পাসে কোনো ধরনের মিছিল করেনি। নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে ধর্মঘটের সমর্থনে শহর শাখার নেতা-কর্মীদের সঙ্গে মিছিল ও সমাবেশ করে।

চবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি ধীষন চাকমা বলেন, ‘শহরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ছাত্র ধর্মঘটের সমর্থনে মিছিল করা হয়েছে। অামরাসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সকাল থেকে ক্লাস বর্জন করেছি।

আরও পড়ুন

সর্বশেষ