নগরীর দামপাড়ায় চট্টগ্রাম নগর পুলিশ লাইনে নিজ কক্ষ থেকে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। কালঞ্জয় চাকমা (৩২) নামে এই কর্মকর্তা পুলিশ লাইনের সশস্ত্র শাখায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। ২৩ জানুয়ারি রাতে কালঞ্জয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো.নাসির উদ্দিন। কালঞ্জয় আত্মহত্যা করেছে বলে নিশ্চিত হওয়ার কথাও জানিয়েছেন ওসি।



