মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিন৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ উদ্ধার

৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ উদ্ধার

অভিযান চালিয়ে ৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ উদ্ধার করেছে পরিবেশ অধিদপ্তর। ০৮ জানুয়ারি বেলা সাড়ে বারটার দিকে নগরীর রেয়াজুদ্দীন বাজারের রাসেল স্টোর থেকে এসব পলিথিন উদ্ধার করা হয়। পরিবেশ অধিদপ্তর মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা বাংলানিউজকে জানান, রেয়াজুদ্দীন বাজারের রাসেল স্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. ফখর উদ্দীন চৌধুরীর নেতৃত্বে অভিযানে ৬০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির মালিক মো. রাসেলকে মঙ্গলবার শুনানীতে উপস্থিত থাকার জন্য নোটিশ দেওয়া হয়েছে। অভিযানে নগরীর কোতোয়ালী থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ