রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিন৫১ কোটি টাকায় এক্সেস রোডের উন্নয়ন করছে চসিক

৫১ কোটি টাকায় এক্সেস রোডের উন্নয়ন করছে চসিক

জোয়ার-ভাটায় নিয়মিত তলিয়ে যাওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়া আগ্রাবাদ এক্সেস রোডের উন্নয়ন কাজ শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। ২০ নভেম্বর সকালে আগ্রাবাদ এক্সেস রোডের বিটুমিনাস কার্পেটিংয়ের মাধ্যমে সড়কের উন্নয়ন ও সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

জাইকা ও বাংলাদেশ সরকারের ৫১ কোটি ৩ লাখ ৩০ হাজার ৭৬৪ টাকা ব্যয়ে কাজটি সম্পাদন করবে মেসার্স এমবিই এল-রয়েল (জেবি)। প্রকল্পের আওতায় ২ দশমিক ৩৮ কিলোমিটার দীর্ঘ ১২০ ফুট (৩৬ দশমিক ৫৮ মিটার) সড়কের উভয় পাশে ২ দশমিক ৫ মিটার প্রশস্ত আরসিসি ড্রেন (৪ দশমিক ৭৬ কিলোমিটার), ২ দশমিক ৫ মিটারের ফুটপাত (৪ দশমিক ৭৬ কিলোমিটার), আট লেনের বিটুমিনাস সড়ক (২ দশমিক ৩৮ কিলোমিটার), দৃষ্টিনন্দন বাগানসহ ২ দশমিক ৫ মিটার প্রশস্ত মিডিয়ান ২ দশমিক ৩৮ কিলোমিটার এবং ২৫০টি এলইডি লাইট রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ