বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়শাহজালাল বিমানবন্দরে ১২ সোনার বারসহ যাত্রী আটক

শাহজালাল বিমানবন্দরে ১২ সোনার বারসহ যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১২টি সোনারবার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। ০৫ জানুয়ারি সকালে সোনাসহ ঐ যাত্রীকে আটক করেন শুল্ক গোয়েন্দারা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করা হলে তার পায়ুপথে বিশেষ কায়দায় লুকানো ১২টি সোনারবার উদ্ধার করা হয়।  এর আগেও একই উপায়ে সোনা চোরাচালান করতে গিয়ে অনেকেই আটক হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ