বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আরো একটি সেবা বর্ষ অতিক্রম করলো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর সপ্তদশ কার্যকরী পর্ষদ। গত ৬ জানুয়ারী নগরীর জামালখানস্ত প্রেস ক্লাব মিলনায়তনে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর সপ্তদশ কার্যকরী পর্ষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর যুব প্রধান ও রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের কার্যকরী পর্ষদের সদস্য ফখরুল ইসলাম চৌধুরী পরাগ এর সভাপতিত্বে সপ্তদশ কার্যকরী পর্ষদের সদস্যবৃন্দ গত সেবা বর্ষের কার্যক্রমের প্রতিবেদন পাঠ করেন। শেষে গত সেবা বর্ষের কার্যক্রমের প্রতিবেদন সর্ব সম্মতিক্রমে গৃহীত হয় এবং একই সাথে পুনরায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর ব্যাবস্থাপনা পর্ষদের সদস্য নির্বাচিত হওয়ায় ডাঃ শেখ শফিউল আজম এবং রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিট এর সেক্রেটারি নির্বাচিত হওয়ায় যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের প্রাক্তন যুব প্রধান আব্দুল জব্বার কে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের পক্ষ হতে সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত বার্ষিক সাধারণ সভায় সংবর্ধিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্য এবং চট্টগ্রাম জেলা ইউনিটের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ডাঃ শেখ শফিউল আজম, রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের নব নির্বাচিত সেক্রেটারী আবদুল জাব্বার ও রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের সদ্য প্রাক্তন সেক্রেটারী এইচ এম সালাউদ্দিন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য সাফকাত জাহান, মহসিন উদ্দীন চৌধুরী ফয়সাল, প্রাক্তন যুব প্রধান ও সিটি ইউনিটের কার্যনির্বাহী পর্ষদের সদস্য কাজী তৌফিকুল আজম এবং জেলা ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য আনোয়ার আজম, নাসিরাবাদ সরকারী বালক উচ্চ বিদ্যালয় ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জনাব মুজিবর রহমান এবং অপর্ণা চরন সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা বিজয়া লক্ষ্মী চক্রবর্তীসহ স্কুল-কলেজের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ। এছাড়া উক্ত বার্ষিক সাধারণ সভায় আরো উপস্থিত ছিলেন প্রাক্তন যুব প্রধান সৌমিত্র বড়–য়া, সিনিয়র যুব সদস্য আশরাফ মাসুদ, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব উপ প্রধান-১ জিয়াউল কবির সোহেল, যুব উপ প্রধান-২ তন্বী বড়–য়া, সাংগঠনিক বিভাগীয় প্রধান ইসমাইল হক চৌধুরী ফয়সাল, অফিস বিভাগীয় প্রধান রাজীব দেব, প্রচার ও প্রকাশনা বিভাগীয় প্রধান পৃথ্বীরাজ বড়–য়া, রক্ত ও সেবা বিভাগীয় প্রধান মোঃ আরাফাত হোসেন, বন্ধুত্ব ও সাংস্কৃতিক বিভাগীয় প্রধান রীমা খানম সহ অন্যান্য কার্যকরী পর্ষদের সদস্য, মুক্তদল সদস্য, স্কুল-কলেজের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রতিবারের ন্যায় এবারো স্কুল-কলেজের প্রশিক্ষণে প্রথম স্থান অধিকারী যুব সদস্যদের ক্রেস্ট প্রদান করা হয়। ডাঃ শেখ শফিউল আজম তার বক্তব্যে বলেন, “যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের নিত্য নতুন সামাজিক কাজের মাধ্যমে তারা নিজেদের সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে। বাংলাদেশের আরও অন্যান্য ইউনিট তাদের কার্যক্রমকে অনুকরন করছে, যা খুবই আনন্দের বিষয়। যুব কার্যক্রমে প্রতিনিয়ত নতুনত্ব এনে দক্ষ ও প্রশিক্ষিত যুব সদস্য তৈরিতে অনন্য ভূমিকা স্থাপন করছে এবং তা নতুনদের জন্য অনুপ্রেরনা জোগায়”। তিনি আগামী ২৭ ফেব্রুয়ারী চট্টগ্রামে যুব ক্যা¤প আয়োজনের ঘোষণা দেন।
যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত



