বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদরাজনীতিকাউন্সিলে শৃঙ্খলা রক্ষার কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

কাউন্সিলে শৃঙ্খলা রক্ষার কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ঐতিহ্য রক্ষায় আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে শৃঙ্খলা (ডিসিপ্লিন) রক্ষার নির্দেশ দিয়েছেন সংগঠনের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৪ অক্টোবর দুপুরের আগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনস্থল পরিদর্শনে এসে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সম্মেলনের দফতর উপ-কমিটির আহ্বায়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান। আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে আগামী ২২ ও ২৩ অক্টোবর।

সম্মেলনস্থল পরিদর্শনে এসে ওবায়দুল কাদের প্রেস ব্রিফিংয়ে বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন সম্মেলনের সব উপ-কমিটি, দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সব নেতাকর্মীকে ডেকোরাম ও ডিসিপ্লিন রক্ষা করতে হবে। তিনি বলেন, এ দায়িত্ব প্রত্যেক নেতাকর্মীর উপর বর্তায়। প্রত্যেকে দায়িত্বশীল নেতাকর্মী হিসেবে নিজ নিজ দায়িত্ব পালন করবেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগের একটি ইতিহাস আছে, ঐতিহ্য আছে। ট্রাডিশনের সঙ্গে টেকনোলজি এবং ঐতিহ্যের সঙ্গে প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নবীনদের রক্ত সঞ্চালন করা হবে এই সম্মলনের মাধ্যমে। রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুর বীর কন্যার নেতৃত্বে পার্টিতে নতুন রক্ত সঞ্চালন করে আমাদের মাটিকে (দেশ মাতৃকা) গতিশীল করবো।

আরও পড়ুন

সর্বশেষ