বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদরাজনীতি২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার প্রক্রিয়া শেষের দিকে

২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার প্রক্রিয়া শেষের দিকে

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার প্রক্রিয়া প্রায় শেষের দিকে। আগামী ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে বিচার কাজ শেষ হবে। ১৪ অক্টোবর দুপুরে জাতীয় প্রেসক্লাবে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলাকারী ও পরিকল্পনাকারীদের বিচার দ্রুত সম্পূর্ণ করার দাবিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা জানান। খাদ্যমন্ত্রী বলেন, ‘জিয়া বঙ্গবন্ধুকে হত্যা করে ঘাতকদের নিয়ে ক্ষমতায় এসেছিলো। ২১ আগস্টের খুনিদের মূল হোতা হচ্ছে তারেক রহমান। দেশের উন্নয়নকে যারা বাধাগ্রস্ত করতে চায় তারা বিএনপির অংশ’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ (দক্ষিণ), বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবু কাওছারসহ আরও অনেকে।

আরও পড়ুন

সর্বশেষ