বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েজয়পুরহাটে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা!

জয়পুরহাটে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা!

জয়পুরহাট সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে উপজেলার আমদই ইউনিয়নের হাঁটুভাঙা গ্রামে শয়নকক্ষে দম্পতির লাশ দেখতে পায় তাঁদের ছেলে রাকিব (১৪)। নিহত দুজন হলেন নাসিমা আখতার পারভিন (৩৯) ও তাঁর স্বামী আবদুল হামিদ (৪৮)। জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, ওই দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। এর জের ধরে আজ ভোরে স্বামী আবদুল হামিদ স্ত্রী নাসিমা আখতার পারভিনের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে নিজে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে ঘরের চালার বর্গার (সিলিংয়ে) সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।

প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল ৭টার দিকে আবদুল হামিদের অষ্টম শ্রেণিপড়ুয়া ছেলে রাকিব মা-বাবার শয়নকক্ষে  ঢুকে লাশ দেখে চিৎকার শুরু করে। পরে বাড়ির অন্য লোকেরা টের পেয়ে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে বিষয়টি জানান। পরে ঘটনাটি জয়পুরহাট থানায় জানালে পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। স্ত্রী নাসিমা আক্তারের পরকীয়ার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা এলাকাবাসীর।

আরও পড়ুন

সর্বশেষ