বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনজঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার চট্টগ্রামের সাংবাদিকদের

জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার চট্টগ্রামের সাংবাদিকদের

জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন চট্টগ্রামে কর্মরত সাংবাদিকরা। ২০ আগস্ট সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এ ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে।

সিইউজে’র সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীরর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি শহীদ উল আলম, সিইউজে’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বিএফইউজে’র যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, সিইউজে’র সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, সহ-সভাপতি আবুল মনসুর, যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাশ, সুপ্রভাত বাংলাদেশ এর ইউনিট প্রধান স ম ইব্রাহীম, প্রিতম দাশ, আব্দুর রব পাটোয়ারী প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, ইসলামের নামে যারা সহিংসতা করছে, তারা প্রকৃত অর্থে ইসলামকে কলঙ্কিত করছে। তারা মানবতার শত্রু। তাদের কাছে দেশি-বিদেশি, শিশু, মহিলা কিংবা নামাজি কোন ভেদাভেদ নেই। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিই ভিন্ন ভিন্ন নামে একত্রিত হয়ে বিচ্ছিন্ন হামলা চালাচ্ছে। সাংবাদিক ও মানুষ হিসেবে আমরা দেশের ১৭ কোটি জনগণের সাথে থেকে তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।

বক্তারা বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে কোনো বিভাজন নয়। আমরা ঐক্যবদ্ধভাবে সবাই চাই সন্ত্রাসবাদ নিপাত যাক। ধর্মের অপব্যাখ্যার নামে হত্যা, সন্ত্রাস চালিয়ে যেতে দেবনা। সাংবাদিকরা শুধু কলম সৈনিক নন, বঙ্গবন্ধুর আদর্শের রাজপথের সৈনিক। কোনো অপশক্তি সাংবাদিকদের এ প্রতিবাদ দাবিয়ে রাখতে পারবে না। যাতে প্রশাসনের ব্যর্থতায় আর কোন প্রাণ অকালে ঝড়ে না যায় সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানান তারা।

আরও পড়ুন

সর্বশেষ