বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রাম রেডক্রিসেন্ট সোসাইটির জাতীয় শোক দিবসের আলোচনা সভা

চট্টগ্রাম রেডক্রিসেন্ট সোসাইটির জাতীয় শোক দিবসের আলোচনা সভা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহদাত বার্ষিকী জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের উদ্যোগে আলোচনা সভা আজ ৯ আগস্ট মঙ্গলবার সকাল ১০ টায় আন্দরকিল্লাস্থ রেডক্রিসেন্ট মাতৃসদন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জেলা রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও কেন্দ্রীয় ম্যানেজিং বোর্ড মেম্বার ডা. শেখ শফিউল আজমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দিন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার এডভোকেট তৌহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চসিক প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনী, রেডক্রিসেন্টের কেন্দ্রীয় ম্যানেজিং বোর্ড মেম্বার শেখ রইসুল আলম ময়না, মহাসচিব বিএম মোজহারুল হক এনডিসি। আলোচনায় অংশ নেন রেডক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের সেক্রেটারী নুরুল আনোয়ার চৌধুরী বাহার, সিটি ইউনিটের সেক্রেটারী এইচ এম সালাউদ্দিন, জেলা কার্যনির্বাহী কমিটির সদস্য বেদারুল আলম চৌধুরী বেদার, জসিম উদ্দিন শাহ, ডা. তিমির বরণ চৌধুরী, সাবেক সদস্য মো: আব্দুল জব্বার, সিটি ইউনিটের সদস্য কাজী তৌফিকুল আজম। সভা পরিচালনা করেন, জেলা ইউনিটের সদস্য ও যুবপ্রধান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ। সভায় প্রধান অতিথি আ.জ.ম নাছির বলেন, বাঙালি বাংলাদেশ এবং বাংলার স্বাধীনতার ইতিহাসের সাথে জড়িয়ে আছে সমকালীন বিশ্ব রাজনীতির উজ্জলতম জ্যোতিষ্ক বঙ্গবন্ধু শেখ মুজিব। যার জন্ম না হলে বাংলাদেশ নামটির অভ্যূদ্যয় হতোনা। সে মহানায়ককে স্বাধীনতার মাত্র সাড়ে ৩ বছরের মাথায় জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা স্বপরিবারে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের অগ্রগতি ও মর্যাদা বিশ্ববাসির কাছে ভুলন্টিত করার অপপ্রয়াস চালানো হয়েছে। কিন্তু তাদের অপচেষ্টা ব্যার্থ হয়েছে। বাংলাদেশ আজ মর্যাদার আসনে অধিষ্টিত হয়েছে এবং উন্নয়ন অগ্রগতি ও সমৃদ্ধির পথে অনেকদুর এগিয়েছে। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির ষড়যন্ত্র আজো চলছে, তাদের প্রেতাত্মারা আজ জঙ্গি নামে আত্ম প্রকাশ করেছে। ৩০ লক্ষ শহীদের পবিত্র রক্তে অর্জিত বাংলাদেশের মাঠিতে কোন জঙ্গি-সন্ত্রাসীদের ঠাই হবেনা। প্রধান আলোচক  এডভোকেট তৌহিদুর রহমান বলেন, বঙ্গবন্ধু খুনিদের বিচার হয়েছে। ঘৃণ্য নরঘাতক যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে দেশ অভিশাপ মুক্ত হচ্ছে। বঙ্গবন্ধু না থাকলেও তাঁরই প্রদর্শিত পথে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের এগিয়ে যেতে হবে। সভাপতির বক্তব্যে ডা. শফিউল আজম বলেন, হাজার বছরের শ্রেষ্ট বাঙালি বাংলার স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান একটি নাম শুধু নয়, অংকারে প্রদীপ্ত একটি ইতিহাস, যে ইতিহাসে মিশে আছে বাঙালির হাজার বছরের কৃষ্টি ও ঐতিহ্য।

আরও পড়ুন

সর্বশেষ