মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনপরিত্যক্ত মালামালের ভেতরে ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

পরিত্যক্ত মালামালের ভেতরে ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গিবাজার এলাকায় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে।  পুরনো স্ক্র্যাপের ভেতরে বোঝাই করে আনোয়ারা থেকে ইয়াবাগুলো নিয়ে আসা হচ্ছিল নগরীতে। ০৬ আগস্ট বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেট্রো উপ অঞ্চলের একটি দল পিকআপ ভ্যানটিতে তল্লাশি চালায় বলে জানিয়েছেন সংস্থার উপ-পরিচালক আসলাম হোসেন। আটক হওয়া দুজন হল, মো.নূরুল আবছার (৩২) এবং মো.আবুল কাশেম (৪২)। ইয়াবা বহনকারী পিকআপ ভ্যানটিও (চট্টমেট্রো- ন-১১-১১৪০) জব্দ করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেট্রো উপ অঞ্চলের কোতয়ালি সার্কেলের পরিদর্শক ইব্রাহিম খান বলেন, আটক দুজনের বাড়ি আনোয়ারায়।  সেখানকার গহিরা থেকে পিকআপে স্ক্র্যাপ মালামালের ভেতরে করে ইয়াবাগুলো শহরে নিয়ে আসার ‍দায়িত্ব পেয়েছিল তারা।  নগরীতে এসে অন্য কোন চক্রের কাছে সেগুলো হস্তান্তরের দায়িত্ব ছিল তাদের। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  কারা তাদের ইয়াবাগুলো দিয়ে নগরীতে পাঠিয়েছিল, সেগুলোর গন্তব্য কোথায় ছিল সে বিষয়ে আমরা তথ্য নেব। এ ঘটনায় ইব্রাহিম খান বাদি হয়ে কোতয়ালি থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের উপ পরিচালক আসলাম হোসেন।

আরও পড়ুন

সর্বশেষ