ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবৈধভাবে বাংলাদেশে বসবাসকারী ৪৪ নেপালি নাগরিককে আটক করেছে পুলিশ। ৫ আগস্ট বেলা ১১টার দিকে মিরপুর পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির এ তথ্যটি জানান। তিনি জানান, ৪ আগস্ট দিবাগত রাতে মিরপুরের পল্লবীর ডিওএইচএস’র ৭ নম্বর সড়কের ১০৬০ নং বাসা থেকে তাদের আটক করা হয়। আটক নেপালি নাগরিকরা চলতি বছরের ২২ মে ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে এসেছিল বলে তিনি জানান। আটক নেপালিদের সবাই পুরুষ।



