সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে ট্রাকচাপায় ট্রাফিক কনস্টেবল নিহত

চট্টগ্রামে ট্রাকচাপায় ট্রাফিক কনস্টেবল নিহত

চট্টগ্রামে গমবোঝাই ট্রাকচাপায় ট্রাফিক কনস্টেবল নিহত হয়েছেন। বুধবার রাতে হালিশহর নয়াবাজার এলাকায় বৌ বাজার সড়কে এ ঘটনা ঘটে। নিহত আর জি যোজন অখণ্ড (৪০) নগর পুলিশের  ট্রাফিক বিভাগের পশ্চিম জোনে কর্মরত ছিলেন। তিনি আনোয়ারা উপজেলার বসিন্দা। হালিশহর থানার ওসি প্রণব চৌধুরী জানিয়েছেন, হালিশহর সিএসডি গুদাম থেকে সরকারি গম নিয়ে একটি ট্রাকটি দেওয়ান হাটে যাচ্ছিল। পথে বৌ বাজার সড়কে দায়িত্বরাত কনস্টেবল অখণ্ডকে ট্রাকটি চাপা দেয়। এতে অখণ্ড গুরুতর আহত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চালক ও সহকারীসহ ট্রাকটি আটক করা হয়েছে বলে জানান ওসি প্রণব চৌধুরী।

আরও পড়ুন

সর্বশেষ