সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদটপবগুড়ায় বিএনপির হরতালে সাড়া মেলেনি, জনজীবন স্বাভাবিক

বগুড়ায় বিএনপির হরতালে সাড়া মেলেনি, জনজীবন স্বাভাবিক

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অর্থপাচার মামলায় হাইকোর্টের দণ্ডাদেশের প্রতিবাদে বগুড়ায় বিএনপির ডাকা আধাবেলা হরতালে চলেছ| তবে এ হরতালে কোনো সাড়া মেলেনি। জনজীবন স্বাভ‍াবিক রয়েছে এবং সবকিছু চলছে অন্য দিনের মতো। ২৫ জুলাই ভোর ৬টা থেকে আধাবেলার হরতাল শুরু হলে বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে পরিস্থিতি অন্য দিনের মতো স্বাভাবিক হতে থাকে। সকাল থেকেই শহর এলাকায় বিভিন্ন যানবাহন চলতে শুরু করে। অফিস-আদালত, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান যাথারীতি চালু রয়েছে। স্থানীয় বিভিন্ন রুটে যানবাহন চলাচল করতেও দেখা যায়।

ঢাকা-বগুড়া মহাসড়কে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও ট্রাক অন্য দিনের মতই চলাচল করছে। হরতালের সমর্থনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি। গত ২১ জুলাই অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট।

আরও পড়ুন

সর্বশেষ