পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রম বাস্তবায়নে অসামান্য অবদানের জন্য ২০১৫-২০১৬ সালে জাতীয় পর্যায়ে ক্লিনিকেল সেবা কার্যক্রমে শ্রেষ্ঠ সংগঠনের পুরষ্কার অর্জন করেছে চট্টগ্রামের স্বনামধন্য বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন মমতা। গত ২১ জুলাই ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত বিশ্ব জনসংখ্যা দিবস ২০১৬ উদযাপন উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের কাছ থেকে শ্রেষ্ঠ বেসরকারী সংস্থা (ক্লিনিক) পুরস্কার গ্রহন করেন মমতার প্রধান নির্বাহী, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক লায়ন্স জেলা গভর্নর আলহাজ্ব রফিক আহমেদ। বিশ্ব জনসংখ্যা দিবস ২০১৬ সালের বিভাগীয় ও জেলা পর্যায়েও শ্রেষ্ঠ বেসরকারী সংস্থা (ক্লিনিক) পুরস্কার অর্জন করেছে মমতা। উল্লেখ্য, মমতা ১৯৯১, ১৯৯৯, ২০০০, ২০০২, ২০০৭, ২০১০, ২০১২ এবং ২০১৩ সালেও পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কর্মসূচীতে প্রশংসনীয় অবদানের জন্য বিশ্ব জনসংখ্যা দিবসে শ্রেষ্ঠ বেসরকারী সংগঠনের পুরস্কার লাভ করে।
পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে মমতা’র জাতীয় পুরষ্কার অর্জন



