সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ঈদের ছুটি টানা ৯ দিন

প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ঈদের ছুটি টানা ৯ দিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাহী আদেশে এবার টানা নয়দিন ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ঈদের আগে ৪ জুলাই অফিস করার কথা থাকলেও ওইদিন ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরিবর্তে ১৬ জুলাই অফিস করতে হবে। ২২ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, আগামী ১৬ জুলাই, শনিবার অফিস করতে হবে। আর ৪ জুলাই প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

আগামী ২ জুলাই, শনিবার শবে কদরের পরদিন রোববার সরকারি ছুটি। শবে কদরের ছুটির পর ও ঈদের আগে ৪ জুলাই একদিন অফিস খোলা ছিলো। ওই দিন সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়ে আসছিলেন সরকারি চাকরিজীবীরা। ৬ জুলাই সম্ভাব্য ঈদ ধরে ৫-৭ জুলাই পূর্বনির্ধারিত ঈদের ছুটি রয়েছে। ৪ জুলাই ছুটি ঘোষণা করার ফলে ১ থেকে ৯ জুলাই টানা নয়দিন ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

আরও পড়ুন

সর্বশেষ