সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রাম কলেজ থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বের করে দিয়েছে পুলিশ

চট্টগ্রাম কলেজ থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বের করে দিয়েছে পুলিশ

গত দুদিন ধরে ছাত্রলীগের দুটি গ্রুপের মধ্যে সংঘাতের জেরে ২০ জুন চট্টগ্রাম কলেজ থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বের করে দিয়েছে পুলিশ। সোমবার সকালে একাদশ শ্রেণিতে ভর্তি হতে আসা শিক্ষার্থী ও অভিভাবকরা ছাড়া বহিরাগত-অছাত্র সবাইকে কলেজ ক্যাম্পাস থেকে বের কের দেয় পুলিশ। তবে বহিরাগত ও অছাত্রদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদেরও পুলিশ বের করে দিয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রলীগ।  এসময় পুলিশ নেতাকর্মীদের ধাওয়া দিয়েছে ও তাদের ওপর লাঠিচার্জ করেছে বলে অভিযোগ ছাত্রলীগের।  তবে বিষয়টি অস্বীকার করেছে পুলিশ।

চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করছিলাম।  এসময় চকবাজার থানার ওসি আজিজ আহমেদের নেতৃত্বে পুলিশ ক্যাম্পাসে প্রবেশ করে।  আমাদের কাছে এসে জানতে চায় আমরা ক্যাম্পাসের ভেতর আছি কেন।  আমরা কলেজের ছাত্র উত্তর দেয়ার পর পুলিশ বলে, ছাত্র হলে ইউনিফর্ম কোথায়? কিন্তু ইউনিফর্ম পরে আসার পরও আমাদের কলেজ থেকে বের করে দিয়েছে পুলিশ। ’

‘শুধু তাই নয়, এসময় পুলিশ আমাদের ধাওয়া দেয় ও লাঠিচার্জ করে।  পুলিশের লাঠিচার্জে মনির নামে আমাদের এক কর্মী আহত হয়েছে।  এরপর পুলিশ কলেজ ক্যাম্পাসে অবস্থান নেয়। তবে ধাওয়া ও লাঠিচার্জের বিষয়টি অস্বীকার করে চকবাজার থানার ওসি আজিজ আহমেদ বলেন, এরকম কিছুই হয়নি। ভর্তি কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার জন্য ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকরা ছাড়া বহিরাগত ও অছাত্র যারা আছে তাদের সবাইকে বের করে দেওয়া হয়েছে।  পুরো ক্যাম্পাসে পুলিশ মোতায়েন আছে। এর আগে রোববার চট্টগ্রাম কলেজে নগর আওয়ামী লীগের ‍দুই শীর্ষ নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন আহত হয়। সংঘর্ষ চলাকালে তিন রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এছাড়া শনিবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছিল।

আরও পড়ুন

সর্বশেষ