সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়ঈদের আগাম টিকিট বিক্রি শুরু

ঈদের আগাম টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম দিন ভোর থেকে গাবতলীতে দেখা যায় টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন। ২০ জুন সকালে আগাম টিকিট নিতে আসা অধিকাংশরাই জানান, তারা ৩০ জুন ও ৪ জুলাইয়ের টিকিট কিনতে চান। সরেজমিনে দেখা গেছে এসআর ট্রাভেলস, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন ও সোহাগ পরিবহন কাউন্টারের সামনে ছিলো অধিকাংশ যাত্রীদের ভিড়। সরকারি চাকরিজীবীরা ৬ জুলাইকে সম্ভাব্য ঈদের দিন ধরে ৩০ জুন শেষ কার্যদিবস হিসেবে বাড়ি যাওয়ার টিকিট কিনতে এসেছেন। এ ছাড়া বেসরকারি চাকরিজীবীরা ৪ জুলাই সর্বশেষ কার্যদিবস ধরে বাড়ি যাওয়ার দিন ঠিক করেছেন। এ জন্যই এই দুই দিনের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। টিকিট বিক্রেতারা জানান, এই দুই দিনের টিকিটের চাহিদা মেটাতে হিমশিম খেতে হবে।

আরও পড়ুন

সর্বশেষ