বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনআল্লামা ছৈয়্যদ তফজ্জল আহমদ মুনিরি (র.) আর নেই

আল্লামা ছৈয়্যদ তফজ্জল আহমদ মুনিরি (র.) আর নেই

রাউজানের কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরিফের প্রতিষ্ঠাতা ‘গাউছুল আজম’ খ্যাত শাহসুফি হজরতুল আল্লামা ছৈয়্যদ তফজ্জল আহমদ মুনিরি (র.) আর নেই। ৪ মে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। হুজুর কেবলার ইন্তেকালের খবরে দেশ-বিদেশে ছড়িয়ে থাকা লাখো মুরিদানদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মুনিরিয়া তবলিগ ও যুব তবলিগ কমিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। দেশের প্রত্যন্ত অঞ্চল ছাড়াও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে অরাজনৈতিক, তরিকতভিত্তিক এ আধ্যাত্মিক সংগঠনের শাখা রয়েছে। এসব শাখা থেকে নিয়মিত এশায়াত মাহফিল ও বার্ষিক এশায়াত সম্মেলন করা হয়। মুনিরিয়া তবলিগ কমিটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আনোয়ারুল ইসলাম জানান, ৪ মে রাত ১০টায় গাউসুল আজমের জানাজা রাউজানের কাগতিয়া এশাতুল উলুম কামিল এমএ মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

সর্বশেষ