রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনশাহাবুদ্দীন আলম ভেজিটেবল অয়েল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নির্বাচিত

শাহাবুদ্দীন আলম ভেজিটেবল অয়েল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নির্বাচিত

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিভিওআরভিএমএ) কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান এসএ গ্রুপের চেয়ারম্যান শাহাবুদ্দীন আলম। সম্প্রতি অনুষ্ঠিত ৩৪তম বার্ষিক সাধারণ সভায় আগামী দুই বছরের (২০১৬-১৭) জন্য তাকে নির্বাচিত করা হয়েছে। প্রথম চট্টগ্রামের কোনো শিল্পপতি দেশের গুরুত্বপূর্ণ এ সংগঠনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শাহাবুদ্দীন আলম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংকের অন্যতম পরিচালক ও বিশিষ্ট ব্যাডমিন্টন খেলোয়াড়। মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ভাইস চেয়ারম্যান, সিটি গ্রুপের মোহাম্মদ হাসান সেক্রেটারি জেনারেল ও টিকে গ্রুপের মোস্তফা হায়দার ট্রেজারার নির্বাচিত হয়েছেন। পাঁচ সদস্যের কমিটির তিনজনই হলেন চট্টগ্রামের।

আরও পড়ুন

সর্বশেষ