রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিননৌবাহিনীর মসজিদে বোমা হামলার ঘটনায় আটক ২

নৌবাহিনীর মসজিদে বোমা হামলার ঘটনায় আটক ২

চট্টগ্রামে নৌবাহিনীর সংরক্ষিত এলাকায় দু’টি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনায় তিনটি অবিস্ফোরিত বোমাসহ দু’জনকে আটক আটক করা হয়েছে। শুক্রবার রাতে তাদের আটক করা হয়। এর আগে দুপুরে পতেঙ্গায়  নৌবাহিনীর সংরক্ষিত এলাকা বিএনএস ঈশা খাঁ ঘাঁটিসংলগ্ন মসজিদ ও নেভি হাসপাতালসংলগ্ন দুটি মসজিদে মুসল্লিদের ওপর বোমা হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় অন্তত ছয়জন মুসল্লি আহত হয়েছেন। সূত্র জানায়, জুমার নামাজ শুরুর দু-এক মিনিট পরই অতর্কিতে মুসল্লিবেশে থাকা যুবক পরপর দুটি বোমা ছুড়ে মারে। প্রচণ্ড শব্দে দুটি বোমার বিস্ফোরণ ঘটে। প্রায় একই সময়ে ঘাঁটির অভ্যন্তরে নেভি হাসপাতালসংলগ্ন অপর একটি মসজিদেও একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।  এ সময় মসজিদে মুসল্লিদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে মুসল্লিরা তিনটি অবিস্ফোরিত বোমাসহ দু’জনকে আটক করেন। এর মধ্যে একজনের নাম রমজান আরেকজনের নাম মান্নান। আহতদের মধ্যে পাঁচজনকে স্থানীয় নেভি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। একজনকে নেয়া হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)।  চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্যসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। পুলিশের বিস্ফোরক নিষ্ক্রিয়করণ টিমও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করা বোমা নিষ্ক্রিয় করে। এদিকে সংরক্ষিত এলাকায় মসজিদে বোমা বিস্ফোরণের পর নগরীর সব প্রবেশপথে বসানো হয়েছে চেক পোস্ট। এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে মোড়েও  যানবাহনে চালানো হচ্ছে তল্লাশি। ঈশা খাঁ ঘাঁটির বাইরে অতিরিক্ত র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন

সর্বশেষ