রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতির দফতরে

প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতির দফতরে

রাষ্ট্রপতি বরাবর মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর প্রাণভিক্ষার আবেদন আইনমন্ত্রীর বাসা হয়ে পৌঁছেছে রাষ্ট্রপতির দফতরে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার পর আইনমন্ত্রীর বাসা থেকে আবেদন দু’টি রাষ্ট্রপতির দফতরে পৌঁছায়। আইন মন্ত্রণালয় সূত্র বিষয়টি জানিয়েছে। এর আগে, শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে আইন মন্ত্রণালয় থেকে ফাইল প্রস্তুত হয়ে মন্ত্রীর বাসার উদ্দেশ্যে রওয়ানা হয়। এদিন বিকেল ৪টা ৩৪ মিনিটে আবেদন দু’টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে যায়। এর আগে, আবেদন দু’টি নিয়ে দুই কারা কর্মকর্তা দুপুর ২টা ৩৪ মিনিটে কেন্দ্রীয় কারাগার থেকে রওয়ানা হয়ে দুপুর ২টা ৫৪ মিনিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান। ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই ডেপুটি জেলার সর্বোত্তম দেওয়ান ও মো. আরিফুল ইসলাম প্রাণভিক্ষার আবেদন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে আসেন। দুপুর ৩টা ২০ মিনিটের দিকে কেন্দ্রীয় কারাগারে ফিরে যান তারা।

এর আগে, শনিবার দুপুরে স্বাধীনতার ৪৪ বছর পর নিজেদের একাত্তরের অপরাধ স্বীকার করে লিখিতভাবে এ আবেদন করেন দেশের এ দুই শীর্ষ যুদ্ধাপরাধী। মুক্তিযুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও এর বিচার নিয়ে হুঙ্কার ছাড়া দু’জন অপরাধীর এ স্বীকারোক্তিও দেশের ইতিহাসে আর একটি যুগান্তকারি ঘটনা।

আরও পড়ুন

সর্বশেষ