মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনজাল নোটের মেশিনসহ যুবক আটক

জাল নোটের মেশিনসহ যুবক আটক

নগরীতে এক লক্ষ টাকার জাল নোটসহ সৌরভ বিশ্বাস (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  তার কাছ থেকে একটি জাল নোট তৈরির মেশিনও উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাত তিনটার দিকে তাকে আটক করা হয়েছে। সৌরভ বিশ্বাসের বাড়ি বোয়ালখালী উপজেলার শাকপুরায়।  নগরীর চান্দগাঁও থানার কাজিরহাট এলাকায় সৌরভ থাকত এবং পাইকারি মুদি দোকানে মালামাল সরবরাহ করত বলে পুলিশ সূত্রে জানা গেছে।  চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) এস এম শহীদুল আলম জানান, চান্দগাঁও থানার চর রাঙামাটিয়া এলাকায় মক্কা হোটেলের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে সৌরভকে আটক করা হয়েছে।  তার কাছ থেকে ল্যাপটপ আকৃতির একটি মেশিন এবং এক হাজার টাকার এক’শটি জাল নোট উদ্ধার করা হয়েছে। ‘ল্যাপটপ আকৃতির মেশিনটিতে কাগজ ও রং মেশায় সৌরভ।  এরপর সেগুলো প্রিন্ট করে বাজারে ছেড়ে দেয়। ’ বলেন শহীদুল। সৌরভের বিরুদ্ধে চান্দগাঁও থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানিয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ