সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনযুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের ৪র্থ যুব সমাবেশ ৩১ অক্টোবর

যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের ৪র্থ যুব সমাবেশ ৩১ অক্টোবর

IMG_1937দক্ষ ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের সহযোগিতায় এবং যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের উদ্দ্যেগে তাঁর ঐতিহ্যের ধারাবাহিকতায় আগামী ৩১ অক্টোবর, ২০১৫ তারিখে নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজস্থ শাহ আলম বীর উত্তম মিলানায়তনে ৪র্থ যুব সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিনব্যাপী উক্ত আয়োজনে রেড ক্রিসেন্ট এর আওতাধীন ১৬০টি স্কুল কলেজ ইউনিটের ৮০০ যুব সদস্য অংশগ্রহন করবেন। এতে যুবসদস্যদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হবে যাতে করে যুব সদস্যরা দক্ষ ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক হিসেবে গড়ে উঠে সক্ষম হবে। যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, সমাবেশের উদ্বোধন করবেন মাননীয় সিটি মেয়র আজম নাছির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ডা. শেখ শফিউল আজম ও সিটি রেড ক্রিসেন্ট এর ভাইস চেয়ারম্যান এম এ সালাম। আগ্রাহী সিনিয়র যুব সদস্য, প্রাক্তন কার্যকরী পর্ষদ সদস্য ও সংশ্লিষ্ট যুব সদস্যদের আগামী ২৫ অক্টোবর এর মধ্যে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের কার্যালয়ে (প্রতিদিন বিকাল তিনটা থেকে ছয়টার পর্যন্ত) নিবন্ধন করার জন্য যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান ও রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য মোঃ ফখরুল ইসলাম চৌধুরী পরাগ অনুরোধ জানান।

এদিকে ৪র্থ যুব সমাবেশের লগো এর উন্মোচন করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন সম্প্রতি নগরীর সার্কিট হাউজে এই লগোর উন্মোচন করেন। যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান ও রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য মোঃ ফখরুল ইসলাম চৌধুরী পরাগ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ডা. শেখ শফিউল আজম, চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারী এইচ এম সালাউদ্দিন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক ইমাম জাফর সিকদার। উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের প্রাক্তন যুব প্রধান আব্দুল জব্বার, সিটি ইউনিটের কার্যনির্বাহি সদস্য মহসিন উদ্দিন চৌধুরী ফয়সাল, প্রাক্তন যুব প্রধান সৌমিত্র চৌধুরী ও কাজী তৌফিকুল আজম।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ