সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনআধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিআরবিতে লিমন ও বাবর গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিআরবিতে লিমন ও বাবর গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমন ও যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাবর গ্রুপের ১ জন গুলিবিদ্ধসহ মোট ৩ জন আহত হয়েছে।  সোমবার দুপুর দেড়টার দিকে নগরীর কোতোয়ালী থানার সিআরবি সাত রাস্তার মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে পুলিশ। দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকাল ১১টার দিকে সিআরবি এলাকায় মিছিল করে লিমন গ্রুপের নেতাকর্মীরা। মিছিলে বাবরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। এদিকে সাত রাস্তায় মাথায় অবস্থান নেন বাবর গ্রুপের নেতাকর্মীরা। লিমন গ্রুপের কর্মীরা সাত রাস্তায় মোড়ে এলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে হাতাতাহি হয়। পরে পুলিশ এসে সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়।

এদিকে বাবর গ্রুপের লোকজন বেলা ১২টার দিকে সাত রাস্তার মোড়ে অবস্থান নেয়।সেখানে সিআরবিতে সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে সমাবেশ করে তারা। সমাবেশে কয়েকজন বক্তা বক্তব্য রাখেন। সেখানে লিমনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয়।অন্যদিকে সিআরবি-কদমতলী সড়কের মুখে অস্ত্র-শস্ত্র নিয়ে অবস্থান নেয় লিমন গ্রুপের লোকজন। দুপুর দেড়টার দিকে সমাবেশ শেষ করে বাবর গ্রুপের লোকজনকে গোয়াল পাড়া সড়কের দিকে চলে যাওয়ার সময় লিমন গ্রুপের লোকজন ধাওয়া দেয়।এসময় বাবর গ্রুপের কর্মীরা লাঠি-সোটা নিয়ে পাল্টা ধাওয়া দিলে কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে লিমন গ্রুপের কর্মীরা। উভয় গ্রুপের কর্মীরা ইট-পাটকেল ছুঁড়তে থাকে।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আ্নতে তিন রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে পুলিশ। পরে উভয় পক্ষ সরে যায়। এরপর বেলা ৩টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দিন বলেন, দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিন রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়া হয়। তবে গুলি বর্ষণের বিষয়ে অবগত নয় বলে বলে দাবি করেছেন ওসি। ২০১৩ সালের ২৪ জুন নগরীর সিআরবিতে দরপত্র নিয়ে যুবলীগের কেন্দ্রীয় নেতা হেলাল আকবর চৌধুরী বাবর এবং কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম লিমনের অনুসারীদের মধ্যে সংঘর্ষে যুবলীগকর্মী সাজু পালিত ও আরমান হোসেন নামে এক শিশু নিহত হয়।

আরও পড়ুন

সর্বশেষ