রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়মার্চের মধ্যেই নম্বর অপরিবর্তিত রেখে গ্রাহকরা মোবাইল অপারেটর পরিবর্তনের সুযোগ

মার্চের মধ্যেই নম্বর অপরিবর্তিত রেখে গ্রাহকরা মোবাইল অপারেটর পরিবর্তনের সুযোগ

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চের মধ্যেই নম্বর অপরিবর্তিত রেখে গ্রাহকরা মোবাইল অপারেটর পরিবর্তনের (এমএনপি) সুযোগ পাবেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। বুধবার  সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, তবে ফেব্রুয়ারি-মার্চের আগেও এ সুযোগ চালু হতে পারে। এর ফলে সর্বোচ্চ ৩০ টাকায় অপারেটর পরিবর্তন করে ৪০ দিন পর্যন্ত সে অপারেটরের সেবা গ্রহণ করা যাবে। তারানা হালিম বলেন, এমএনপি সেবা চালু হলে অপারেটরদের মধ্যে সুষ্ঠু প্রতিযোগিতা তৈরি হবে। সেই সঙ্গে গ্রাহকরাও কাঙ্খিত সেবা পাবেন।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ