শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়ঢাকায় এইডস প্রতিরোধে আন্তর্জাতিক সম্মেলন ২০ নভেম্বর থেকে

ঢাকায় এইডস প্রতিরোধে আন্তর্জাতিক সম্মেলন ২০ নভেম্বর থেকে

এইডস প্রতিরোধে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে আগামী ২০ নভেম্বর থেকে বাংলাদেশে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক সম্মেলন। ইন্টারন্যাশনাল কনফারেন্স এইডস ফর এশিয়া প্যাসিফিক’ নামে ঢাকায় অনুষ্ঠিতব্য চারদিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। সোমবার  মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসেন ভুইঞা এ তথ্য জানিয়েছেন। মন্ত্রিপরিষদ সাচিব জানান, আগামী ২০ থেকে ২৩ নভেম্বর দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে বাংলাদেশে সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে ২৬ দেশের ৪ হাজার প্রতিনিধি অংশ নেবেন।

আরও পড়ুন

সর্বশেষ