সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনলিও ওবায়দুর রহমান লিও জেলা ৩১৫-বি৪ এর সভাপতি নির্বাচিত

লিও ওবায়দুর রহমান লিও জেলা ৩১৫-বি৪ এর সভাপতি নির্বাচিত

Cabinetআর্ন্তজাতিক যুব সেবা সংগঠন লিও জেলা ৩১৫ বি-৪ বাংলাদেশের ২০১৫-১৬ সেবা বর্ষের কমিটি গঠিত হয়েছে। গত ০৬ই জুন শনিবার নগরীর চিটাগাং ক্লাব লিমিটেড-এর অডেটোরিয়ামে অনুষ্ঠিত ১৮তম বাষিক জেলা কনভেনশনে আগামী সেবা বর্ষের কমিটি গঠন করা হয়। সম্মেলনের ডেলিগেট সেশনে লিও জেলা সভাপতি লিও মো: আনিসুল হক চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা গর্ভনর লায়ন সিরাজুল হক আনসারি এমজেএফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত জেলা গর্ভনর লায়ন মোস্তাক হোসেন এমজেএফ, ১ম ভাইস জেলা গভর্ণর নির্বাচিত লায়ন শাহ আলম বাবুল  পিএমজেএফ । নির্বাচিতরা হলেন জেলা সভাপতি লিও মোহাম্মদ ওবায়দুর রহমান, সহ-সভাপতি লিও জুনায়েদ রহমান রিফাত, জেলা সচিব লিও মো: সাইফুল করিম আরিফ, কোষাধ্যক্ষ লিও মো: আবু ফয়সাল রানা। সেই সাথে নবনির্বাচিত লায়ন্স জেলা গর্ভনর লায়ন মোস্তাক হোসেন এমজেএফ আগামী সেবা বর্ষের জন্য লিও ক্লাব চেয়ারম্যান হিসেবে লায়ন কোহিনুর কামাল ও লিও ইয়ুথ এক্সচেঞ্জ হিসেবে প্রফেসর ড. কামাল উদ্দিনের নাম ঘোষনা করেন । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন জেলার কেবিনেট সেক্রেটারী লায়ন জাহাঙ্গীর মিয়া, জেলা কেবিনেট ট্রেজারার লায়ন জহির আহমদ, জেলার কেবিনেট সেক্রেটারী নির্বাচিত লায়ন জাফরউল্লাহ চৌধুরী, জেলা কেবিনেট ট্রেজারার নির্বাচিত লায়ন শামসুদ্দিন সিদ্দীকী , জেলার কেবিনেট সেক্রেটারী নির্বাচিত লায়ন জাফরউল্লাহ চৌধুরী জেলার জয়েন্ট  কেবিনেট সেক্রেটারী নির্বাচিত লায়ন মোহাম্মদ নুরুল উসলাম,সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন বদিউজ্জামান খান ননি, সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন ডাঃ আবদুল্লাহ আল হারুন,রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মোহাম্মদ আলী চেীধুরী , লিও ক্লাব চেয়ারপার্স্ন  লায়ন শাহজাদা গাজী মো: গজনবী, লিও ইয়ুথ এক্সচেঞ্জ লায়ন আলহাজ্ব ডা: মাহমুদ হাসান এমজেএফ, প্রাক্তন জেলা সভাপতিদের মধ্যে সদ্য প্রাক্তন সভাপতি লায়ন সুরজিত সাহা মিঠু, লায়র হুমায়ুন কবির, লায়ন নেওয়াজ এ খান রিমন, লায়ন মেজবাহ উদ্দিন তুহিন , লায়ন নাজমুল কবির খোকন, লায়ন বদিউর রহমান, লায়ন কামরুল ইসলাম পারভেজ, লায়ন হেলাল উদ্দিন , লায়ন আবু নাসের রনি, লায়ন গাজী মো: শহীদুল্লাহ এবং বি৩ জেলার সভাপতি লিও আমজাদ হোসেন রনি ও তার নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানের লিও জেলার ২৯টি ক্লাবের সভাপতি ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।উক্ত কনফারেন্সে লায়ন জেলার বিশেষ অবদানের জন্য লিও জেলা সভাপতি লিও আনিসুল হকের নেতৃত্বে লিও জেলার পক্ষ থেকে শ্রদ্ধাভাজন লায়ন এম এ মালেক এমজেএফ ও লায়ন রুপম কিশোর বড়–য়া পিএমজেএফকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানে জেলা গভর্নর ও নবনির্বাচিত জেলা গভর্ণর নব নির্বাচিত কমিটিকে লিও জেলা উন্নয়নে কাজ করার জন্য পরামর্শ দেন।

আরও পড়ুন

সর্বশেষ