রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়কলকাতা-ঢাকা-আগরতলা বাস সার্ভিস চালু

কলকাতা-ঢাকা-আগরতলা বাস সার্ভিস চালু

গত দু’দিন ধরে পরীক্ষামূলক সৌহার্দ্য যাত্রার পর আনুষ্ঠানিক ভাবে চালু হয়েছে কলকাতা-ঢাকা-আগরতলা যাত্রীবাহী বাস সার্ভিস। শুক্রবার দুপুর ১টায় কলকাতা-ঢাকা-আগরতলা যাত্রীবাহী একটি বাস ১৮ জন যাত্রী নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। ইমিগ্রেশন ও পরিবহন কর্তৃপক্ষ জানায়, কর্মকর্তাদের নিয়ে পরীক্ষামূলক সৌহার্দ্য যাত্রা শেষে ১৮ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে বাসটি প্রথম বেনাপোল হয়ে আগরতলার উদ্দেশে রওনা হয়েছে। এসব যাত্রীদের মধ্যে ১২ জন ভারতীয় ও ৬ জন বাংলাদেশি রয়েছে।

এদের মধ্যে দুই জন ভিআইপ রয়েছে যারা মোদির সফরে অংশ গ্রহণ করবেন। বাকী যাত্রীরা সবাই ঢাকার উদ্দেশে এসেছেন। কলকাতা থেকে ঢাকা পর্যন্ত পাসপোর্ট যাত্রীদের ভাড়া বাংলা টাকায় ১৫শ টাকা নেওয়া হয়েছে। কলকাতা-ঢাকা আগরতলা বাস সার্ভিসের বেনাপোল কাউন্টারের ম্যানেজার গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। বেনাপোল ইমিগ্রেশন ওসি আসলাম খান জানান, যাত্রীদের চেকপোস্ট ইমিগ্রেশন ও কাস্টমসের কার্যাদি শেষে বাসটি পুলিশ নিরাপত্তা দিয়ে গন্তবে পাঠানো হয়েছে। জানা যায়, আগরতলা থেকে আসাম ঘুরে কলকাতা পৌঁছাতে প্রায় ১৬০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। অথচ বাংলাদেশের মধ্যে দিয়ে আগরতলা যেতে মাত্র ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। এতে সময় বাঁচবে অনেক। এখন সামান্য খরচেই ত্রিপুরার মানুষ আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা যেতে পারবে।

আরও পড়ুন

সর্বশেষ