মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনভোট বর্জন করেছেন মনজুর

ভোট বর্জন করেছেন মনজুর

কেন্দ্র দখল, কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট বর্জন করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী এম মনজুর আলম।  মঙ্গলবার  সোয়া ১১টায় নগরীর দেওয়ানহাট উন্নয়ন আন্দোলনের নির্বাচনী কার‌্যালয়ে তিনি এ ঘোষণা দেন।  এছাড়া রাজনীতি থেকে অবসরেরও ঘোষণা দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মনজুর আলম।

মনজুর আলম বলেন, ‘চট্টগ্রামের ৮০ শতাংশ কেন্দ্র দখল করে নিয়েছে আওয়ামী লীগ ক্যাডারা।  এখানে নির্বাচনের কোন পরিবেশ নেই।  ভোট কেন্দ্রে আমাদের কোন এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি।  বিভিন্ন এলাকায় আমার সমর্থকদের উপর হামলা করেছে তারা।  তাই নির্বাচন বয়কট করতে বাধ্য হয়েছি। আর রাজনীতি করবেন না ঘোষণা দিয়ে মনজুর বলেন,‘আমি আর রাজনীতি করব না।  সমাজসেবা নিয়েই থাকব। ’

নগর বিএনপির সভাপতি ও মনজুর নির্বাচনী প্রধান এজেন্ট আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সকাল থেকে ভোট কেন্দ্র দখল, কারচুপি ও ব্যাপক অনিয়মের প্রতিবাদে আমরা ভোট বর্জন করলাম। ’ এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান উপস্থিত ছিলেন।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ