সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনভোট শুরু হওয়ার পর থেকে কেন্দ্র দখলের অভিযোগ তুললেন মনজুর

ভোট শুরু হওয়ার পর থেকে কেন্দ্র দখলের অভিযোগ তুললেন মনজুর

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি সমর্থিত প্রার্থী মোহাম্মদ মনজুর আলম বাবা-মায়ের কবর জিয়ারতের পর ভোট দিয়েছেন।  ভোট শুরু হওয়ার পর থেকে কেন্দ্র দখলের অভিযোগ করেন তিনি।  আশা প্রকাশ করে বলেন, সুষ্ঠু নির্বাচন হলে তিনিই জয়লাভ করবেন। সকাল সাড়ে নয়টার পর পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন চট্টগ্রাম নাগরিক আন্দোলনের প্রার্থী মনজুর।  এরপর বাড়ি ফেরেন।  সকাল ৯টা ৪০ মিনিটে তিনি উত্তর কাট্টলি হাজি দাউদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে যান।  তিনি বিদ্যালয়ের দোতলায় গিয়ে ২নং পুরুষ বুথে ভোট দেন। তার ভোট নম্বর ৫৫২। ভোট দেওয়ার পর ভোটকেন্দ্রে দখলের অভিযোগ করে সাংবাদিকদের মনজুর আলম বলেন, পাহাড়তলী, জালালাবাদ, বায়োজিদ এলাকায় বেশকিছু ভোটকেন্দ্র দখল করা হয়েছে। এসব এলাকায় আমাদের এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছেনা।

তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি আমরা আশা করিনি। নির্বাচন কমিশনে আমাদের অভিযোগ জানিয়েছি। আশা করি কমিশন এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিবে। মনজুরের নির্বাচন কমিটির আহবায়ক আবদুল্লাহ আল নোমান বলেন, জামালখান, নিউমার্কেট, আগ্রাবাদসহ বেশকিছু এলাকায় ভোটকেন্দ্রে আমাদের এজেন্টদের ঢুকতে দেয়া হচ্ছে না। কেন্দ্র দখল করে নেওয়া হয়েছে। যেসব কেন্দ্রে এজেন্টরা ঢুকতে পেরেছে সেখানে এজেন্টদের ভয়ভীতি দেখানো হচ্ছে। নির্বাচনে হেরে গেলে ফলাফল মেনে নেবেন কি না এমন প্রশ্নে তিনি বলেন,‘জনগণ যে রায় দেয় আমি সেটা মেনে নেব। জনগণের রায়ের প্রতি আমার আস্থা আছে।’

আরও পড়ুন

সর্বশেষ