সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়মিন্টুর মনোনয়নপত্র বাতিল : হাইকোর্টের আদেশটিই বহাল থাকলো

মিন্টুর মনোনয়নপত্র বাতিল : হাইকোর্টের আদেশটিই বহাল থাকলো

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর করা আপিল আবেদন ওপর শুনানি শেষ হয়েছে। তবে শুনানি শেষে কোনো আদেশ (নো অর্ডার) দেননি আপিল বিভাগ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়। বেঞ্চের অন্য তিন সদস্যরা ছিলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা,  বিচারপতি সৈয়দ মাহমুদ হাসান ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আইনজীবীরা জানান, শুনানি শেষে কোনো আদেশ না দেওয়ায় বুঝা গেলো হাইকোর্টের আদেশটিই বহাল থাকলো।  মিন্টুর পক্ষের আইনজীবী বদরুদ্দোজা বাদল বলেন, রিটার্নিং কর্মকর্তা যে কারণে মিন্টুর মনোনয়নপত্র বাতিল করে ছিলেন, ঠিক একই কারণে বিভাগীয় কমিশনারও বাতিল করেছিলেন। পরে মিন্টু হাইকোর্টে আপিল আবেদন করলে একই কারণে হাইকোর্টও তার খারিজ করে দেন। পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শেষে আপিল বিভাগ কোনো আদেশ না দিলেও বুঝা গেলো হাইকোর্টের আগের আদেশটিই বহাল থাকলো। ফলে মিন্টুর আইনগত সব দিক শেষে হয়ে গেলো।

এর আগে মঙ্গলবার সকালে মিন্টুর পক্ষে আপিল আবেদনটি দাখিল করেন তার আইনজীবী বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। দুপুরে শুনানি শেষে পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত। হাইকোর্টের আদেশের বিষয়ে স্থগিতাদেশ দেননি চেম্বার বিচারপতি। মিন্টুর পক্ষে শুনানি করেন তার আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আরও পড়ুন

সর্বশেষ