সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির বলেছেন, ‘আমি নগর পিতা নয়, জনগণের সেবক হওয়ার সুযোগ চাই। সুযোগ পেলে আমি চট্টগ্রামকে নান্দনিক নগরীতে পরিণত করতে পারব। ’ বুধবার বিকেল সাড়ে পাঁচটায় ইপিজেড এলাকায় গণসংযোগকালে তিনি একথা বলেন। আ জ ম নাছির বলেন, ‘আমি সাধারণ মানুষের জন্য রাজনীতি করি। মেয়র হলে নগরীর বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও স্থানীয়দের মতামতের ভিত্তিতে সমাধানের উদ্যোগ গ্রহণ করবো। কথায় নয়, আমি কাজে বিশ্বাসী। আশাকরি আপনারা সেবা করার সুযোগ আমাকে দিবেন। এ সময় সংসদ সদস্য এম এ লতিফ, সংসদ সদস্য শামসুল হক চৌধুরীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।



