শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদজাতীয়বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা কমে আসায় সাধুবাদ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা কমে আসায় সাধুবাদ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

বাংলাদেশে গত কয়েক সপ্তাহ ধরে চলে ‍আসা রাজনৈতিক সহিংসতা সম্প্রতি কমে আসায় সাধুবাদ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। শনিবার তার মুখপাত্রের দেওয়া এক বিবৃতিতে মুন এ সাধুবাদ জানান। বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ মহাসচিব ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিরোধী দলের (বিএনপির) অংশগ্রহণের সিদ্ধান্তের প্রশংসা করেছেন। একইসঙ্গে এ নির্বাচন স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব আশাবাদ ব্যক্ত করেন, রাষ্ট্রের দীর্ঘস্থায়ী উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে নিজেদের মতপার্থক্য দূরীকরণে উভয় রাজনৈতিক পক্ষই একটি সুন্দর পথ খুঁজে বের করবে। এক্ষেত্রে জাতিসংঘ বরাবরের মতো বাংলাদেশের পাশে থা‍কার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান বান কি-মুন।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ